You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন -১৬৯ || জিরাফের গলা লম্বা হয় কেন?

in আমার বাংলা ব্লগ3 years ago

অনেক অনেক আগে জিরাফের স্বভাব ছিল পাড়ার কাকিমাদের মত। কোথায় কি হচ্ছে উঁকি ঝুঁকি মেরে দেখে বেড়াতো। জিরাফের এই স্বভাব দেখে জঙ্গলের অন্যান্য পশুরা নিজেদের প্রাইভেসি মেইনটেইন করার জন্য নিজেদের থাকার জায়গার ঐখানে গাছের পাতা এবং বিভিন্ন উপায়ে দেয়াল সৃষ্টি করল কিন্তু জিরাফ তার স্বভাবের কারণে মাথা উঁচু করে করে দেয়ালের ওইপারে কি হচ্ছে দেখা চালিয়ে গেল। জিরাফের এই কান্ড দেখে সবাই তাদের প্রাইভেসি মেইনটেন করার জন্য দেয়ালের উচ্চতা আরো বৃদ্ধি করলো। এভাবে চলতে থাকে বছরের পর বছর। জিরাফের উচু হয়ে দেখার স্বভাবের কারণে তাদের গলা সময়ের সাথে সাথে লম্বা হয়ে গেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38