You are viewing a single comment's thread from:

RE: ফিরে দেখা : "পুরোনো কিছু ফোটোগ্রাফি" - পর্ব ০৩

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা তোমার শৈশবে ক্যামেরা নিয়ে ফটো তুলে বেড়ানোর ঘটনাটি বেশ রোমাঞ্চকর লাগলো। অনেক আগের ক্যামেরাগুলোতে এমন কালার ফিল্ম রোল দিয়ে ছবি করা হতো। এরকম ক্যামেরাতে আমিও ছবি তুলেছি কিন্তু আমাদের কোন ক্যামেরা ছিল না একটি লোক গ্রামের ছবি তুলতে আসতো এবং সে ওই ক্যামেরা দিয়ে আমাদের ছবি তুলে দিত এবং অনেকদিন পরে এসে এসে ফটোগুলো দিয়ে যেত। যাইহোক দাদা বিভিন্ন সময় তোলা তোমার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। প্রথমে শেয়ার করা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ফটোটি দেখে আমার ইউনিভার্সিটির কথা মনে পড়ে গেল । এটি বর্তমানে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস। যদিও অনেকদিন হলো ইউনিভার্সিটিতে যাওয়া হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39