You are viewing a single comment's thread from:

RE: বাংলা ভাষার কিছু অপ্রচলিত শিশু ছড়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শিশু ছড়া নিয়ে সুলিখিত, আপনার আজকের প্রবন্ধটি অনেক গুরুত্বপূর্ণ। বিলুপ্তপ্রায় ছড়া গুলোকে আপনি অনেকদিন পর আমাদের সামনে হাজির করেছেন দাদা। ছড়া গুলো পড়ে শৈশবে ফিরে গিয়েছিলাম। আপনি যথার্থই বলেছেন,"কাল ক্রমে ভাষার নিয়ত পরিবর্তনশীলতার স্রোতে গা ভাসিয়েছেন পরবর্তী গ্রন্থকারেরা "।যেমন, শ্বশুড় বাড়ি ছড়াটা আমরা পড়েছি অন্যভাবে, এখনো খেয়াল আছে আমার। ছড়াটি ছিল,
খোকা যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে যাবে কে?
ঘরে আছে হুলো বিড়াল
কোমর বেঁধেছে।
ছড়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার দিয়ে, আমাদের ভাবনার খোরাক যোগানোর জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা আপনার জন্য।

Sort:  
 2 years ago 

এই একই ছড়া আমরা একটু ভিন্ন পড়েছি -

"পুটু যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে ?
ঘরে আছে হুমো বেড়াল কোমর বেঁধেছে ।"

"খোকা"-র জায়গায় "পুটু" আর "হুলো"-র জায়গায় "হুমো" ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39