You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৮

in আমার বাংলা ব্লগ4 years ago

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

তবুও আকাশের দিকে তাকিয়ে বললাম
তুমি আমার আকাশ,তুমি কখনো হারাবে না।
প্রতিদিন তোমাকে ভেবে দিনের শুরু এবং শেষ হয়। তুমি প্রতিদিন আমার থাকবে।
আমার কাছে তুমি চিরনতুন। সেই, সেই,,
সেই তুমি,,,ভিশন শূন্যতায় যে অনির্বাণ শিখা।
♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37