You are viewing a single comment's thread from:

RE: এবিবি- ফান প্রশ্ন-১০১|| মনের মানুষ যদি অভিমান করে দূরে থেকে বহুদিন পর ফিরে আসে তখন কি করবেন?

in আমার বাংলা ব্লগ4 years ago

মনের মানুষের সাথেই তো
মান অভিমান হয়,
মান অভিমান থেকেই প্রেম
আরো গভীর হয়।

গাল ফুলিয়ে থাকবো আমি
কইবো না আর কথা,
হাতে-পায়ে ধরে সে যে
দেখাবে ব্যাকুলতা।

মনে মনে মুচকি হেসে
নিব আপন করে,
মনের মানুষকে আপন করে
হৃদয়ে রাখবো ধরে।

মান অভিমান ভুলে যাবো
একটু সময় পড়,
দুইজন মিলে বাঁধবো আবার
স্বপ্ন সুখের ঘর।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38