লাইফ স্টাইল পোস্ট - 🌳"গাছ কেনার জন্য নার্সারিতে গেলাম।"

in আমার বাংলা ব্লগ4 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।

গাছ কেনার জন্য নার্সারিতে গেলামঃ


47049.jpg

47048.jpg

বন্ধুরা,এখন বর্ষাকাল চলছে বাংলাদেশে।আর এ সময়ে যেকোনো গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়।গাছ লাগানোর ইচ্ছে থাকলে ও ঢাকায় থাকার কারনে এক টুকরো মাটির অভাবে গাছ লাগানো সম্ভব হয়ে উঠেনি কখনো।এখন বাড়িতে আছি তাই সব রকমের গাছ বাড়িতে লাগানো সম্ভব।কারন এখানে অনেক মাটি রয়েছে।সেদিন সকালে আম্মুকে নিয়ে হাঁটতে বের হয়ে গাছ কিনব বলে মনস্থির করলাম।কিন্তু এখানে নার্সারি কোথায় তা আমার জানা নেই।হাঁটা শেষ করে লোকদের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা নদীর পাড়ে নার্সারি সেখানে চলে গেলাম।

47042.jpg

47043.jpg

নার্সারিতে অনেক ধরনের গাছ দেখতে পেলাম।ফলের গাছ,কাঠের গাছ এখানে ছিল।আমি মূলত ফলের গাছ আনতেই গিয়েছিলাম।মানুষ অসুস্থ হলে কোন খাবার খেতে না পারলেও ফল খেয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে।কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা সেই ফলে ফরমালিন দিয়ে রেখে দেয় বছরের পর বছর।যা খেলে শরীর আরও বেশী অসুস্থ হয়ে পরে।তাই আমি ভেবেছি ফলের গাছ লাগাবো।আর সেই গাছে ফল হলে ফরমালিনমুক্ত ফল খাবো।

47047.jpg

আম্মুকে নিয়ে গিয়েছি আম্মু বলল আগে একটা নিম গাছ নিতে।নিম গাছের বাতাস নাকি খুবই আরামদায়ক।আর বলল,বাড়ির দক্ষিন দিকটাতে লাগানোর জন্য।দক্ষিনের নিম গাছের বাতাস খুবই ভালো শরীরের জন্য।আমি একটি নিম গাছ নিলাম।আর একটি ডেউয়া গাছ নিলাম।মিষ্টি ডেউয়া ফলটি আমার ভীষণ পছন্দ।আমি আপাতত দুটো গাছই নিলাম।আমি তাদেরকে বলেছি এই দুটো গাছ যদি সুন্দর মত বড় হয় তবে আবার আসব অন্য কোন গাছ নিতে।যদিও আমি লটকন গাছ খুঁজেছিলাম।কিন্তু লটকন গাছ তাদের কাছে ছিল না।লটকন তো আমার খুবই পছন্দ।লটকন গাছ আনা হলে আবার যাব আনতে।আমার হাতে গাছ মাশাল্লাহ ভালো ই হয়।দোয়া করবেন সবাই গাছ দুটো যেনো সুন্দর মত বেড়ে উঠে।

47056.jpg

47058.jpg

47053.jpg

গাছ দুটো নিয়ে আমি রিকশা করলাম।এরপর বাসায় চলে এলাম।নার্সারিতে গিয়ে মন চেয়েছিল সব গাছ বাসায় নিয়ে আসি।আর সব গুলো গাছ এনে লাইনে লাইনে লাগিয়ে রাখি।যাই হোক সব ত আর এক সাথে এনে লাগানো সম্ভব নয়,তাই দুটো গাছ দিয়েই গাছ লাগানোর যাত্রা শুরু করলাম।আশাকরি সামনে আবার কোন দিন নতুন কোন গাছ এনে সেই অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নেবো।

আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

46614.jpg

46606.gif

Sort:  
 3 hours ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38