ভালোবাসলে মস্তিষ্কের গোটা শহরটা তোমাকেই লিখে দিবো ||

Image cover

ভালোবাসলে মস্তিষ্কের গোটা শহরটা তোমাকেই লিখে দিবো। অন্ধের চোখে আলো যেমন দরকার, তুমি আমার অন্ধ চোখে আলোর পৃথিবী হবে। ভালোবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও? তবে বিশ্বাস দিও। যদি কখনো গড়তে চাও? তবে বুকটা লিখে দিও। বুকের নিজস্ব জমিন দলিল করে দিও। আমি গড়ে দিবো কুঁড়ে ঘরেও অট্টালিকার সুখ।

যদি আমাকেই চাও? তবে সমস্ত ইগো মাটিচাপা দিয়ে ডাক দিও। যদি কখনো ভাঙতে চাও? তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চুমুতে আমার নীরবতা ভেঙে দিও, আমাকে ভেঙো না। যদি ভালোবাসো তবে অজুহাতের কাছে ভিড়ো না।

সব শেষে শুধু একটাই আবদার, ভালোবেসে কখনো পিছুটানের ভীড়ে ছেড়ে যেও না। ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে দিব্বি বেঁচে থাকতে পারে। তবে ভালোবাসা পেয়ে হারানোর পর মনের মরণ টের পায় মানুষ। আর মন মরলে মানুষ কেবল দেহেই বেঁচে থাকে.!

IPFS Video

Posted with Speem

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39