You are viewing a single comment's thread from:

RE: বাগানের জন্য প্রস্তুতি পর্বঃ ৩, সাথে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আপু আপনার বাগান দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর বাগান দেখে ইচ্ছে করছে আপনার বাগানে গিয়ে একটু ঘুরে আসি। দেখে বোঝা যাচ্ছে আপনারা দুজনে বাগানের জন্য খুব পরিশ্রম করেন তাই জন্য গাছগুলো এত সুন্দর ফুল ফলে ভরে আছে। বাংলাদেশ থেকে নেওয়া লেবু গাছটি বেঁচে আছে জেনে খুব ভালো লাগলো। তবে আপু আপনাদের ওখানে পেয়ারা গাছে পাতাগুলো আমার কাছে অন্যরকম লাগলো। বাংলাদেশের পেয়ারা গাছের পাতার মতো না অন্যরকম পাতা। আপনার বাগানটা যেমন সুন্দর ফল, ফুল,ও সবজি দিয়ে ভরা তেমনি বাগানে খুব সুন্দর বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করেছেন। এত সুন্দর বাগান দেখতে কার না ভালো লাগে। আপনার বাগানটা দেখি সত্যি খুব ভালো লাগছে আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার বাগানের পুরো আপডেটটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

আপু এটা পেঁয়ারা গাছ না, এটা পিয়ার গাছ। পেঁয়ারার মত অনেক বিচি এর থাকেনা, আপেলের মত কয়েকটি বিচি থাকে। খেতে অনেক মজার।অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63999.25
ETH 1662.28
USDT 1.00
SBD 0.42