শুরু হলো ছয় সপ্তাহের স্কুল হলিডে, সেই সাথে ছোট মেয়ের প্রাইমারি স্কুলের লাইফ সমাপ্তি ঘটলো

in আমার বাংলা ব্লগ8 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3771.jpeg

ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। এ সময় প্রতিবছরই ৬ সপ্তাহের স্কুল হলিডে থাকে। আর এ সময় সকলেই চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে। গত বছর এমন সময় আমরা বাংলাদেশে গিয়েছিলাম, এবার আর যাচ্ছিনা। যাইহোক আগের তুলনায় এখন গরম যথেষ্ট কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।পরে তাপমাত্রা থাকবে আরও বেশি, কিছুদিন পরে আস্তে আস্তে বাড়তে থাকবে।আর এই আবহাওয়া ঘোরাফেরা করতে বেশ ভালই লাগে। প্লান করেছি আগামী সপ্তাহে আমরা আর ছোট ভাসুরের ফ্যামিলি সহ Bournemouth sea beach এ যেতে।এই ওয়েদারের সাগর পাড়ে ঘোরাফেরা করতে খুবই চমৎকার লাগে।

বাংলাদেশে যেমন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হয় আর এদেশে সেপ্টেম্বর থেকে শুরু হয়।দুই তিন দিন আগে মেয়েদের স্কুল ছুটি হয়ে গিয়েছে।জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের সমস্ত পরীক্ষা নেওয়া শেষ হয়ে যায়।এরপর টানা ছয় সপ্তাহ স্কুল বন্ধ থাকার পর সেপ্টেম্বরের ৩-৪ তারিখ থেকে নতুন ক্লাস শুরু হয়।এদিকে ছোট মেয়ের প্রাইমারি স্কুলের লাইফও শেষ হয়ে গেল। ছোট মেয়ে প্রাইমারি স্কুলে কাটিয়েছে প্রায় পাঁচ ছয় বছরের মত।যেদিন লাস্ট স্কুল ছিল তার, সেদিন বাসায় এসে কি যে কান্না! সে তার স্কুলকে মিস করবে, টিচারদেরকে মিস করবে, এমনকি তার অনেক ফ্রেন্ডদেরও মিস করবে। কারণ সব ফ্রেন্ড তো আর একই হাইস্কুলে যাচ্ছে না।আসলেই এটি অনেক কষ্টের।যাইহোক নতুন স্কুলে আবার যখন যাবে তখন সবকিছু ভুলে সেখানে আবার এডজাস্ট হয়ে যাবে।আর আমারও এখন আনন্দের বিষয় কারণ দুই মেয়ে একই স্কুলে যাবে। দুজনকে দুই জায়গা থেকে আনা নেওয়ার ঝামেলা আর নেই।আর এই হাই স্কুল বাসা থেকে খুব বেশি দূরে নয়? হেঁটে গেলে ২০ মিনিটের মত সময় লাগে।আর প্রাইমারি স্কুল বাসা থেকে প্রায় তিন মাইলের উপরে ছিল। এ কারণে স্কুল ট্যাক্সিতে করে সে যাওয়া আসা করত।

8fccc23f-35a4-42ca-ae66-a5c423d2ab87.jpeg

0718358b-a586-47ca-999b-016ef40c6f67.jpeg

c8d60fc0-6607-4e80-a3ab-116b94e0b401.jpeg

প্রথম দিন যখন প্রাইমারি স্কুলে যাচ্ছিল। কতটা হাসি উচ্ছ্বাস নিয়ে যাচ্ছিল।ধীরে ধীরে কিভাবে কেটে গেল ৫-৬ টি বছর!

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Your little one's primary school life must be coming to an end, what a significant milestone for her 🎉

 2 hours ago 

দুই মেয়ে একই স্কুলে যাবে এটা এখন ভালো ই হলো।আপনার কষ্ট কম হবে।তবে স্কুল ছেড়ে নতুন স্কুলে যাওয়া কষ্টকর ব্যাপার।পরিচিত ফ্রেন্ডদের ছেড়ে গেলে মনটা খারাপই হয়।আশাকরি মেয়ের মনটা নতুন স্কুলে বসে যাবে।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39