You are viewing a single comment's thread from:

RE: লিটল পেশওয়ার

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু এমন অনেক রেস্টুরেন্ট রয়েছে যাদের ইন্টেরিয়র খুবই হাই কোয়ালিটির কিন্তু খাবারের মান একদমই বাজে। তারজন্য রেস্টুরেন্টের ইন্টেরিয়র খারাপ কিংবা ভালো যাই হোক না কেন, খাবারের মান ভালো হলেই যথেষ্ট। দুই বোন মিলে যেমন শপিং করেছেন তেমনি খাবারও খেয়েছেন দেখছি। আপু এভাবে ফাস্ট ফুড খাবার খেলে মোটা হতে বেশি দিন সময় লাগবে না 🤭। তবে যাই হোক প্রতিটা খাবার বেশ লোভনীয় আর আমার দেখেই খুব খেতে ইচ্ছে করছে। দই ফুচকা আমার সবচেয়ে বেশি পছন্দের। বাহিরে গেলে প্রায় সময় দই ফুচকা খাওয়া হয়। আপু আপনার বাবার মতো আমার বাবাও বেশি রাত পর্যন্ত বাহিরে থাকা পছন্দ করতেন না। কিন্তু এখন বাবাও নেই আর সেই নিয়মও নেই। যাই হোক দুই বোন মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন তা পোস্ট পড়েই বুঝতে পারছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37