আর্ট :- একজন বড় ভাইয়ের মুখের পেন্সিল স্কেচ আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240129_202112.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একজন বড় ভাইয়ের মুখের পেন্সিল স্কেচ আর্ট করলাম।

আসলে উনি হচ্ছে আমাদের খুবই কাছের একজন। তবে হয়তোবা আপনারা কেউ ওনাকে চিনতে পারেন। আসলে আমি মূলত ভাবছিলাম ভাইয়ার ফেস স্কেচ করে গিফট করব। আসলে আমি অনেকদিন হয়েছে ফেস স্কেচ করি না। আর এটা না আস্তে আস্তে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমি ভাবলাম আমার আর্টের চর্চা ও হয়ে যাবে আবার তার সাথে গিফট করাও হবে। যদিও এই স্কেচটা করতে আমার অনেক বেশি সময় লেগেছিল। আশা করি এই বিষয়টা আপনাদেরকে বলতে হবে না। কারণ আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। এই আর্ট করার পর ভাইয়াকে গিফট করেছি। সেই ছবিটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্ট আমি পেন্সিল ব্যবহার করেছি। পেন্সিল ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240129-WA0014.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• 2B পেন্সিল
• 8B পেন্সিল
• রাবার
• স্কেল
• কাটার
• ব্লেন্ডিং

IMG-20240130-WA0000.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি এক ইঞ্চি করে স্কেল দিয়ে দুই পাশ থেকে দাগ দিয়ে ঘর করে নিলাম।

IMG-20240129-WA0022.jpg

ধাপ - ২ :

এরপরে আমি ঘরের ভেতর দিয়ে মুখের মাপ নিয়ে একটু একটু করে হালকাভাবে মুখের চারপাশের অংশ দাগ দিয়ে দিলাম।

IMG-20240129-WA0021.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটু একটু করে চোখ মুখের অংশগুলো এঁকে নিলাম।

IMG-20240129-WA0023.jpg

ধাপ - ৪ :

এরপর আমি রাবার দিয়ে মুখের অংশগুলো ছাড়া বাহিরের ঘর করা অংশগুলো মুছে ফেললাম।

IMG-20240129-WA0020.jpg

ধাপ - ৫ :

এরপরে প্রথমে আমি 2B পেন্সিল দিয়ে হালকাভাবে চুলের দাগ দিয়ে দিলাম। এরপরে আবারো 8B পেন্সিল দিয়ে গাঢ় করে চুলগুলো এঁকে নিলাম।

IMG-20240129-WA0024.jpg

ধাপ - ৬ :

এরপর আমি একটু একটু করে চোখ দুটো খুব সুন্দর ভাবে এঁকে নিলাম।

IMG-20240129-WA0019.jpg

ধাপ - ৭ :

এরপরে একটু একটু করে মুখের নিচের অংশ এঁকে সেপ করে নিলাম।

IMG-20240129-WA0018.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি একটু একটু করে দাঁড়ি এবং ঠোঁটের অংশটা এঁকে নিলাম।

IMG-20240129-WA0017.jpg

ধাপ - ৯ :

এরপর আমি গলার কিছুটা অংশ একটু একটু করে দাগ দিয়ে দিলাম।

IMG-20240129-WA0025.jpg

ধাপ - ১০ :

এরপর পাঞ্জাবির কলার এবং পাঞ্জাবির কিছুটা অংশ এঁকে নিয়েছি।

IMG-20240129-WA0016.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240129-WA0028.jpg

IMG-20240129-WA0026.jpg

IMG-20240129-WA0027.jpg

IMG-20240129-WA0013.jpg

IMG-20240129-WA0014.jpg

IMG-20240129-WA0015.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন আপু ।আপনার একটি দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্টটি হুবহু আপনার বড় ভাইয়ের চেহারার মতই লাগছে। খুব ভালো আঁকতে পারেন আপু । দেখে বোঝ যাচ্ছে আপনি খুব সময় নিয়ে আর্টটি সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু খুব সবাই নিয়ে এই পেন্সিল স্কেচটা আমি অঙ্কন করেছি। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইরে ভাই আপনি তো দেখছি একজন ভালো আর্টিস্ট । কি দারুন হুবহু একটি পেন্সিল স্কেচ করলেন। অনেক গুনের অধিকারী না হলে এমন সুন্দর পেন্সিল স্কেচ করা কখনও সম্ভব হবে না। আপনার প্রতিভা দেখে আমি তো দিনে দিনে মুগ্ধ হয়ে গেলাম। দারুন একটি আর্ট আজ আপনি আমাদের কে উপহার দিলেন। ধন্যবাদ আপুন আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই আর্টিস্ট করে সবার মাঝে তুলে ধরার। আপনারা সবসময় দোয়া করবেন এবং উৎসাহিত করবেন আমাকে।

 2 years ago 

অসাধারণ চিত্র অংকন করেছেন। সত্যি দেখে খুবি ভালো লেগেছে আমার। আপনার এই চিত্র অংকন মাধ্যমে আপনার যেমন চর্চা হয়ে গেলো আবার গিফট করার এক ঠিলে দুই পাখি মেরেছেন।সত্যি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন একেবারে এক ঠিলে দুই পাখি মারার মত ব্যাপার ছিল।

 2 years ago 

যে কোন কাজের চর্চা না থাকলে সেই কাজ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি কিন্তু খুব চমৎকার স্কেচ তৈরি করেন। এর আগে টিনটিন বাবুর একটু স্কেচ দেখেছিলাম। অসম্ভব সুন্দর হয়েছিলো। আজকে যেই ভাইয়ের স্কেচ তৈরি করেছেন তারটিও একদম হুবহু ছবির মত হয়েছে। বাধাই করার পর দেখতে আরো বেশি ভালো লাগছে।

 2 years ago 

বাধাই করার পর ভাইয়াকে দিয়েছিলাম তিনিও অনেক খুশি হয়েছিল। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

বাহ্ আপু আমি তো আপনার আর্ট দেখে চমকে গেছিলাম। এত অপূর্ব হয়েছে আপু যে আমি কোন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এক কথায় বলবো এক্সেলেন্ট। এই কমিউনিটিতে আপনার মত একজন দক্ষ ও প্রতিভাবান আপু আছে এ জেনে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেন্সিলের মাধ্যমে একটি ভাইয়ার অরিজিনাল ফেস্ট আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করিনি নিজের ভেতরের লুকিয়ে থাকা প্রতিভা গুলোকে জাগ্রত করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনার প্রতিভাগুলো দেখে আমি মুগ্ধ হই। আশা করি আপনার প্রতিভাগুলো ধরে রাখবেন।

 2 years ago 

জাষ্ট অসাধারণ 👌
আপনার আঁকা বড় ভাইয়ের পেন্সিল স্কেচ অনবদ্য ছিল।
আপনার কাজটি একদমই ভিন্নধর্মী এবং নিখুঁত হয়েছে।
এই বড় ভাইকে আমি চিনি, যাইহোক চমৎকার উপহার পেয়ে আশাকরি তিনি খুশি হয়েছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই কাজটি আসলেই অনেক ভিন্নধর্মী এবং নিখুঁত ছিল। আপনিও এই ভাইয়াটাকে চেনেন এটা শুনে ভালো লাগলো।

 2 years ago 

কাছের বড় ভাইয়ের জন্য তার মুখের ফেস স্কেচ আর্ট হুবহু তার মতই হয়েছে আপু। যে কাজে আপনি দক্ষ তার যথাসাধ্য প্রমাণ আজকে তুলে ধরলেন। ধারাবাহিকভাবে আপনার বিভিন্ন ধরনের চিত্র দেখে চলেছি খুবই ভালো লাগে। আজকে আপনার বড় ভাইকে মুগ্ধ করে দিয়েছেন। অনেক ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে । এই ধরনের কাজ আরো আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন তার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি হুবহু তার মত করে তুলে ধরার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38