আলোর ঝলকানিতে সাজানো প্যান্ডেল

20251001_023211.jpg

দুর্গাপূজা মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব-আনন্দ, আবেগ আর ঐতিহ্যের এক অনন্য মিলন। এই কয়েকটা দিন যেন শহর থেকে গ্রাম- সব জায়গাই হয়ে ওঠে এক বিশাল উৎসবের মঞ্চ।আর সেই উৎসবের প্রাণ হলো প্যান্ডেল ও প্রতিমা। যেখানে শিল্প, সৃজনশীলতা আর ভক্তি একসাথে মিশে যায়। এই দৃশ্যটা তুলেছিলাম কল্যাণীর একটা জামতলা নামের মোড়ের প্যান্ডেল থেকে। প্যান্ডেলের প্রবেশদ্বার থেকেই বোঝা যাচ্ছিল, কতটা যত্ন আর সৃজনশীলতার ছোঁয়া আছে এর মধ্যে। কার্টুন চরিত্র দিয়ে সাজানো গেটটি ছিল বেশ আকর্ষণীয়, ছোটদের জন্য যেন আলাদা এক আনন্দের জগৎ তৈরি হয়েছিল। প্যান্ডেলের ভিতরে ঢুকতেই চোখে পড়ে দেবী দুর্গার অপূর্ব প্রতিমা।

বহু হাতে সজ্জিত মা দুর্গা, মহিষাসুর বধের দৃশ্য-সবকিছুই এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে চোখ সরানো যাচ্ছিল না। প্রতিমার রঙ, অলংকার, আলো- সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছিল। প্রতিমার পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ- প্রত্যেকেরই নিখুঁত শিল্পকর্ম চোখে পড়ার মতো ছিল। এই প্যান্ডেলের আরেকটি বিশেষ দিক ছিল এর থিম্যাটিক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ নীল আকাশ, সবুজ গাছপালা আর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে দেবীর উপস্থিতি যেন এক অসাধারণ অনুভূতি তৈরি করেছিল। আর এতে আলোর ব্যবহার ছিল একেবারে নিখুঁত। দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়- এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38