সূর্যবংশীর বিধ্বংসী ফিফটি!

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000087336.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর জীম্বাবুয়ের মধ্যে প্রথম টি২০ ম্যাচ খেলা হয়েছে। বলতে গেলে বহু দিন পরে জীম্বাবুয়ের সাথে কোনো ম্যাচ খেলা হল। বর্তমানে ইন্ডিয়ার টিমে রাজনৈতিক বিষয় ঢুকে গিয়েছে। এখন সহজ ভাষায় বলতে গেলে নিজেদের ইচ্ছে মতো প্লেয়ার দিয়ে খেলানো চলছে আর বাকিদের পুরো বসিয়ে রেখেছে। তাহলে তাদের যে এখন এতদিন কোনোরকম অনুশীলন বা কোনো প্রকার ম্যাচের মধ্যে রাখছে না, তাহলে তো পরে কোনো ম্যাচে ফরম্যাটে ঠিকঠাক ব্যালান্স করতে পারবে না। এইভাবে অনেক প্লেয়ার এর ফর্ম নষ্ট হয়ে যাচ্ছে।

এর আগে এই টিম দিয়ে টানা ম্যাচে হেরেছে, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথম মনে হলো, কারণ আমার দেখা মতে এই প্রথম এইরকম পারফরম্যান্স। যাইহোক, জীম্বাবুয়ের অবস্থাও খুব একটা ভালো না। কারণ তাদের দীর্ঘ সময় ধরে ক্রিকেটে তেমন একটা ভালো পারফরম্যান্স নেই, প্রায় ক্ষেত্রে বিশ্বকাপের থেকে ছিটকে যায়। কোয়ালিফাই করতে পারে না কারো সাথে। মেইন কথা হলো, এদের ক্রিকেট বোর্ড এর অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না, ভালো করে যে কোন কোচ রাখবে, সেটা আর হচ্ছে না। যার কারণে পুরো টিম এর অবস্থা এইরকম। ফান্ডিং না থাকলে বর্তমানে ভালো কিছু করা সম্ভব নয়। কারণ সেইভাবে প্লেয়ার তৈরী করা যায় না।

যাইহোক, গতকাল এর ম্যাচে ইন্ডিয়ার সেই টিম নিয়েই খেলতে নেমেছিল। ইন্ডিয়া প্রথমে টস জিতেছিল এবং তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। সেদিক থেকে ব্যাটিং পিচে ভালো সিদ্ধান্ত ছিল। তবে ইন্ডিয়ার যেসব বোলার নামিয়েছে, তাদের তো আসলে যেকোনো প্লেয়ার অর্থাৎ ভালো ব্যাটসম্যান মারবেই, কারণ তাদের কোনো কোয়ালিটি নেই। তারপরেও জীম্বাবুয়ের ব্যাটসম্যান তেমন ব্যাটিং করতে পারেনি। ওপেন এর থেকেই উইকেট পড়েছে এক টানা। এছাড়া তাদের রান রেট ১০ ওভারে ছিল ৩ সর্বোচ্চ। শেষের দিকে দুইজন একটু মোটামুটি ব্যাটিং করেছিলো বলে ১২৫ রানের মতো হয়েছিলো।

ইন্ডিয়ার কাছে এই রানও বর্তমানে একটা চাপের, কারণ এর আগের ম্যাচে যা করেছে, তা ভরসার যোগ্য না। তারপরেও ইন্ডিয়া আজকে অর্থাৎ বিশেষ করে বৈভব ছেলেটা যা করেছে, তাতে ম্যাচ বলতে গেলে ৮৫% একাই বের করে দিয়েছে। এইরকম পারফরম্যান্স দরকার। আর এটা তার প্রথম ইন্টারন্যাশনাল হাই স্কোর। ছেলেটা যদি এইভাবে খেলতে থাকে, তাহলে আশা করা যায়, সচিন এর মতো জীবনে বড়ো কিছু অ্যাসিভ করতে পারবে। অনেক কম বয়সের থেকে অনেক কিছু অর্থাৎ বড়ো বড়ো স্বপ্ন পূরণ করতে পারছে ছেলেটা। টিমের মধ্যে বেস্ট ব্যাটিং ওই একজনই করেছে আর ফলস্বরূপ দ্রুত ম্যাচ জিতে যায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38