তোমাকেই খুঁজছিলাম

in #love14 hours ago

একটা ছেলে ছিল। সে ছিল শান্ত, ভদ্র আর খুবই সহজ-সরল। জীবনে তার তেমন কোনো বন্ধু ছিল না, ছিল না কোনো ভালোবাসার মানুষ। ছিল শুধু একটি সুন্দর, নিষ্পাপ মন। জীবন তাকে খুব বেশি কিছু দেয়নি—হয়তো দিয়েছিল, কিন্তু সে কখনো তা অনুভব করতে পারেনি।

একদিন হঠাৎই তার পরিচয় হলো এমন একজন মানুষের সঙ্গে, যাকে সে যেন অনেক দিন ধরেই খুঁজছিল। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগল। দিন-রাত গল্প, হাসি, অভিমান আর ছোট ছোট মুহূর্তে সময় কেটে যেতে লাগল।

কিন্তু মানুষের মনে কী লুকিয়ে থাকে, তা কে-ই বা জানে?

একসময় কথা বলতে বলতেই দুজনের মধ্যে ভালোবাসার জন্ম হলো। সেই অজানা অনুভূতি ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নিল। তারপর একদিন তারা দুজনই একে অপরের হয়ে গেল।

অতঃপর...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64897.61
ETH 1869.27
USDT 1.00
SBD 0.38