জীবনের মূল মন্ত্র

in #proem4 months ago

IMG_20260122_165946.jpg
জীবন মানেই শুধু হাসি আনন্দ নয়, জীবন মানেই শুধু সুখের গল্পও নয়। প্রতিটি মানুষের জীবনের ভেতরে লুকিয়ে থাকে অনেক না বলা কষ্ট ও বেদনা , না বলা যুদ্ধ। কেউ তা প্রকাশ করে, কেউ আবার নীরবে সহ্য করে যায়। আমরা প্রতিদিন বয়ে নিয়ে চলি । জীবনের সংগ্রাম কখনো প্রকাশ্যে আসে না, অধিকাংশ সময় তা নীরবেই মানুষ বহন করে। বাস্তবতা আমাদের স্বপ্ন ভাঙে, কষ্ট দেয়, কিন্তু তবুও মানুষ বেঁচে থাকে, সামনে এগিয়ে চলে। কারণ জীবনের আসল শক্তি লুকিয়ে থাকে হাল না ছাড়ার মাঝেই।

জীবনটা সহজ নয়, বুঝেছি ধীরে ধীরে,
স্বপ্নগুলো ভাঙে প্রতিদিন, ভিড়ের মাঝেই ঘিরে।
হাসির আড়ালে লুকাই কত না বলা ব্যথা,
নিজের সাথে নিজের কত যুদ্ধ, এটাই জীবনের কথা।

চাইলেই সব পাওয়া যায় না, এটাই বাস্তবতা,
চেষ্টার পরও হাতছাড়া হয় বহু ইচ্ছা ।
ভরসা দিতে এসে অনেকেই চলে যায় দূরে,
সময় শেখায়, কেউ থাকে না আজীবন পাশে ধরে।

পেটের দায়ে নত হতে হয় নিজের ইচ্ছার কাছে,
স্বপ্নগুলো তাকিয়ে থাকে, পারবো না কি বাঁচে?
কষ্টগুলো কাউকে বলি না, বললেও কেউ শোনে না,
নিজের চোখের জল নিজেরাই মুছি, কেউ মুছিয়ে দেয় না।

তবুও ভাঙি না, চলি সামনে নিরবে,
কারণ হার মানা মানেই, নিজের কাছেই হেরে যাওয়া । নিজের জীবনের কাছে হেরে যাওয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65605.15
ETH 1915.42
USDT 1.00
SBD 0.38