অপূর্ণতার গল্প

in #story2 days ago

একটি ছেলে ও একটি মেয়ে একই স্কুলে পড়ত। ছেলেটি আগে থেকেই সেই স্কুলের ওই শ্রেণিতে পড়াশোনা করত। একদিন তাদের ক্লাসে নতুন ছাত্রী হিসেবে একটি মেয়ে ভর্তি হলো। মেয়েটিকে প্রথম দেখাতেই ছেলেটি যেন থমকে গেল। অজান্তেই তার প্রতি এক ধরনের ভালো লাগা জন্ম নিল, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো।

একদিন ছেলেটি দেখল, মেয়েটি হেঁটে কোচিংয়ে যাচ্ছে। সে দূর থেকে চুপচাপ তাকিয়ে রইল। মেয়েটি হেলে-দুলে হাঁটছিল, আর তাকে দেখতে যেন ছোট্ট এক শিশুর মতো লাগছিল। সেই দৃশ্যটি ছেলেটির মনে গভীর ছাপ ফেলে।

কিছুদিন পর স্কুলে তাদের দেখা হলো। দুজনের মধ্যে কিছু কথাও হলো। তবে ছেলেটি কখনো মেয়েটিকে নিজের প্রেমিকা বা ঘনিষ্ঠ বন্ধু ভাবতে পারেনি। তার ভালোবাসা ছিল সম্পূর্ণ একতরফা।

প্রতিদিন স্কুলে টিফিনের সময় সবাই যখন নাস্তা করত, তখনও ছেলেটির চোখ মেয়েটিকেই খুঁজত। মেয়েটি প্রতিদিন একই রাস্তা দিয়ে স্কুলে আসত। ছেলেটিও প্রতিদিন সেই পথেই আসত, শুধু একবার তাকে দেখার আশায়। দূর থেকে মেয়েটিকে হেঁটে আসতে দেখলেই তার মন ভরে যেত। সেই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল তার দিনের সবচেয়ে সুন্দর সময়।

এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন স্কুলজীবন শেষ হয়ে গেল। কলেজে ভর্তি হওয়ার সময় দুজনের পথ আলাদা হয়ে গেল। একজন এক কলেজে, আর অন্যজন অন্য কলেজে চলে গেল। তারপর শুরু হলো নতুন জীবনের নতুন অধ্যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38