You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৫

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হয়তো দূরে বসে আজ ভাবছো তুমি
সবই ছিলো আমার নিছক পাগলামি
তুমি হয়তো বুঝতে পারোনি
অবুঝ হৃদয়ের আবেগখানি।
আমি এখনো তোমায় খুঁজি
স্বপ্নের মাঝে, হৃদয়ের আঙ্গিনায়
আমি এখনো তৃষ্ণায় ছটফট করি
ভালোবাসার তীব্র যন্ত্রণার ক্ষুধায়।
ভালোবাসার বিশ্বাসে- হয়তো জিতে গেছো তুমি
ভালোবাসার পাগলামিতে- হয়তো হেরে গেছি আমি
কিন্তু হৃদয়ের কল্পনায়, প্রেমের স্বপ্নগুলো এখনো ভাসে
আবেগের আঙ্গিনায়, জোসনা রাতের অসীম সীমানায়।

Sort:  
 4 years ago 

সত্যি ভাইয়া আপনার লিখা কবিতার গভীরতায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। অসাধারণ লিখেছেন।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ, বেশী গভীরে যাইয়েন না কিন্তু আজ আকাশ মেঘলা পরে অন্ধকারে পথ হারিয়ে ফেলতে পারেন হি হি হি

 4 years ago 

ভাইয়া এত আবেগ কেন আপনার কবিতায় !!
ভালোবাসা যদি পাগলামি না থাকে তাহলে কি আর জমে হা হা হা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37